Wednesday, May 3, 2017

ভালোবাসা ছাড়া আর আছে কি

D#
ভালোবাসা ছাড়া আর আছে কি
ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে
নিঃশ্বাস বীনা মানুষ কখনও বাঁচে কি ।।

যেভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই
তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি?
এ যে গো হীরের হার একবার মেলে যার
কভু হীরার অভাব মেটে তার ভাঙ্গা কাঁচে কি? ।।

বুঝিনা কি তার ছল কী যে তার কৌশল
তাকে পেয়ে গেলে তার দোষগুণ কেউ বাছে কি?
এ যে গো ব্যথার সুর ভরে গেলে এই বুক
কোন নতুন ব্যথা কেউ আর কভু যাচে কি? ।।

আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো

Cm
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে  কাছে দূরে যেখানেই থাকো
ও হো হো আ হা হা হা হু হু হু হুম......।।

হাওয়ার গল্প আর পাখীদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো ।।

এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালবাসাবাসি
শুধু গান আর হাসাহাসি।

রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকে।।

চিরদিনই তুমি যে আমার

Cm
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই .
সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী।।

এত কাছে রয়েছো তুমি
আরো কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি ।।

এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু’জনার এই দু’টি মন
হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দ তারে


Tuesday, May 2, 2017

হাওয়ায় মেঘ সরায়ে ফুল ঝড়ায়ে

A#m
দু চোখে দেখিনা তোমায় তবু আছো তুমি আছো।

হাওয়ায় মেঘ সরায়ে ফুল ঝড়ায়ে ঝিরিঝিরি এলে বহিয়া
খুশীতে ভরেছে লগন আজ ওঠে মন ভরিয়া।।

এত দিন কোথায় ছিলে পথ ভুলে তুমিকি এলে (২)
প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া
কুহু কুহু কুহু ডাকে কোয়েলিয়া ভালোবাসো যাও বলিয়া।।

তুমি এলে তাই ফোটে ফুল তুমি এলে তাই ভাঙ্গে ভুল (২)
মন আজে কিছু মানেনা হৃদয় সাগর আকুল।

তুমি এলে প্রিয়ার বেসে ভরে দিলে মন আবেশে
দখিনা বাতাস তুমি জুড়ালে দহন হিয়া
সুরে সুরে বেজে ওঠে বাশরিয়া সুনে সব যাই ভুলিয়া।।

সে যেন আমার পাশে আজো বসে আছে

A#
সে যেন আমার পাশে আজো বসে আছে
চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে।।

ভেঙ্গে গেছে পাখির বাসার মতো মন
কিছু নেই তার বুকে আজ তো এখন
ডানা মেলে ফিরে কেন আশা তার কাছে।।

যেখানে প্রদিপ ছিলো সেখানে আধার
নয়নের জল হয়ে ফিরে এল সে আবার

কোন তারা নেই আজ আকাশের গায়
আলেয়ার আলো এসে আলো দিয়ে যায়
জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে।।

চিতাতেই সব শেষ

এইতো জীবন
হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ
চিতাতেই সব শেষ।।

কেন দিশরে চুমুক তবে বিষয়ের বিষে
সবই তো ধুলোয় যাবে মিশে (২)
থাকবেনা গায়ে তোর ঝলমলে দামী ওই বেশ।।

সাধের এই দেহটাও একমুঠো সাদা ছাই হবে
সবই তো পিছে পড়ে রবে
চুকে যাবে সময়ের যত কিছু হিসেব নিকেষ।।

সেতো এলো না এলো না

D#
সেতো এলো না এলো না কেন এলোনা জানিনা
হাড়ালো কি আঁধারেতে (২)
নিভে গেল দীপ যে কেন জানিনা।

জানিনা কি দোষে এ জীবন দিয়ে গেল ফাঁকি
ভুল করে তারে মনটি দিয়েছি
আমি যে কিনিয়ে থাকি
এত জানা তবু আজো (২)
মন তার কেন জানা গেল না।।

চোখের দুয়ার থেকে মনের আঙ্গিনা বল কত দুর
যে যায় সে যায় ফিরিবার পথ নাই সেকি দুর বহুদুর
এত চেনা কেন তবু (২)
কোনদিনো তারে বোঝা গেল না।।

এক দিন পাখি উড়ে যাবে


G#m
এক দিন পাখি উড়ে যাবে যে আকাশে
ফিরবে না সেতে আর কারো আকাশে।।

বুকে যেন বাদলের ওই মেঘ জমেনা
মন ভেঙ্গে দিতে যেন আর ঝড় আসেনা
তারে ভেবে কারো চোখে যেন জল না আসে।।

উদাসীর বাশী আর কেন কেউতো শোনে না
কোন দিন কেউ তার কেন মন তো বোঝে না
ঘর ছেড়ে কোনদিন যেন শেষে পথে না বসে
পথে না বসে  ---- ।।