Tuesday, February 13, 2024

ভালোবাসা ছাড়া আর আছে কি

D#

 ভালোবাসা ছাড়া আর আছে কি
ভালোবাসা হল নিশ্বাস এ দেহের
নিশ্বাস বীনা মানুষ কখনো বাঁচে কি।।

যে ভাবেই হোক তাই ভালোবাসা পেতে চাই
তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি?
এ যে গো হীরের হার একবার মেলে যার
কভু হীরার অভাব মেটে তার ভাঙা কাচে কি।।

বুঝিনা কি তার ছল কি যে তার কৌশল
তাকে পেয়ে গেলে তার দোষ গুন কেউ বাছে কি?
এ যে গো ব্যথার সুখ ভরে গেলে এই বুক
কোন নতুন ব্যথা কেউ আর কভু যাচে কি।।

Saturday, January 21, 2023

যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে

যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে।
যদি হই কাঁকন তোমার ওই হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনে রাতে।
চেয়েও আমায় চাও না যে।
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে।। 

(আহ) তুমি যে কি করো জ্বালাতন করছো আমায় তুমি বড়ো
চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে।
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে।।

তোমার ওই দুচোখে যে আমার মরণ দেখেছি
না না না ও চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি।
যদি হই কাজল তোমার ওই চোখে
আমার এই চোখের বাহার দেখ্বে লোকে।
ভয় কি বলো হায় গো আমার লোকলাজে।।

আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী

 আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী
তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি।।

আমি তোমার ছায়া
তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া
তোমায় কাছে পেয়ে
পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে?
তোমায় কাছে পেয়ে
হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাতি।।
 
তুমি ছেড়ো না হাত পথে যদি আঁধার আসেই নেমে
গ্রহণ যত করো আমায়, ততোই বাঁধো প্রেমে
পাশেই আমার থাকো
জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো
পাশেই আমার থাকো
তোমার পূজার দুঃখ-সুখের প্রেমের মালা গাঁথি।।

আমার স্বপ্ন যে সত্যি হলো আজ

আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
কাছে এলো এতদিন দূরে ছিল যে
রঙে রঙে এ জীবন ভরে দিল সে
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ।।

পাখি আর ভ্রমরের ভাষাতে
ভরে গেছি শুধু আলো আশাতে
আজ মন জাগে যেন ভালবাসাতে
কাছে ডাকো কথা রাখো নয় ভোল লাজ।।

আকাশের রঙ ঐ নীলাভ
এত খুশি কাকে আর বিলাবো
আজ তুমি আমি একই সুরে মিলাবো
মন ভুলে সুর দোলায় তুমি দোলো আজ।।

স্বপ্নেরই মায়াজাল বুনে যে
দিন ক্ষণ গেছে কাল গুণে যে
আজ এলে তুমি এই ফাল্গুনে যে
কাছে এসে ভালবেসে মুখ তোলো আজ।।

চালতে চালতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা


চালতে চালতে
মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা
কাভি আলবিদা না ক্যাহনা (২)
রোতে হাসতে বাস ইউহি তুম
গুনগুনাতে র‌্যাহনা
কাভি আলবিদা না ক্যাহনা (২)।।
 
পেয়ার কারতে কারতে হাম তুম কাহি খো যায়েঙ্গে
ইনহি বাহারো কে আচলমে থাককে সো যায়েঙ্গে
সাপ্নোকো ফিরভি, তুম ইউহি সাজাতে র‌্যাহনা।।
 
বিচ রাহামে দিলবার, বিছাড় যায়ে কাহি হাম আগার
অর সুনিসি লাগে তুমহে জিবন কি ইয়ে ডাগার
হাম লট আয়েঙ্গে তুম ইউহি বুলাতে র‌্যাহনা।।
x

Friday, January 20, 2023

পাল পাল দিল কে পাস Gm

পাল পাল দিল কে পাস তুম র‌্যাহতি হো
জীবন মিঠি পেয়াস ইয়ে ক্যহতি হো।।
 
হার সাম ও আখো পার তেরা আচল ল্যহরায়ে
হার রাত ইয়াদো কি বারাত লে আয়ে
ম্যায় সাস লেতা হু তেরি খুশবু আতি হ্যায়
ইক ম্যাহকা ম্যাহকাসা প্যায়গাম লাতি হ্যায়।
মেরে দিলকি ধারকান ভি তেরে গীত গাতি হ্যায়।।
 
কাল ‍তুঝকো দেখা থা ম্যায়নে আপনে আঙনমে
যেয়ছে কেহরাহিথি তুম মুঝে বাধলো বান্ধানমে
ইয়ে ক্যায়সা রিস্তা হ্যায় ইয়ে ক্যায়সা সপ্নে হ্যায়
 বেগানে হো কার ভি কিউ লাগতে আপনে হ্যায়
ম্যায় সোচমে রাহতা হু, ডার ডারকে ক্যাহতা হু।।
 
তুম সোচোগি কিউ ইতনা, ম্যায় তুমছে পেয়ার কারু
তুম সামঝোগি দিওয়ানা, ম্যায়ভি ইকরার কারু
দিওয়ানো কি ইয়ে বাতে দিওয়ানে জানতে হ্যায়
জ্বালনে মে কেয়া মাজা হ্যায় পারওয়ানে জানতে হ্যায়
তুম ইউহি জ্বালাতে র‌্যাহনা আ-আকার খাবোমে।।
x

Thursday, January 5, 2023

ওগো নিরুপমা Em

 ওগো নিরুপমা
করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনি করিতে
আমার মনের দোসর করিতে
পারিলামনা তো কিছুতেই
ওগো নিরুপমা।।

হয়তো তোমার অনেক কিছুই আছে
তবু নেই দাম তার কোনো আমার কাছে
আমার এ পথ তোমার পথের সাথে
মিলবেনা যেন কিছুতেই
ওগো নিরুপমা।।

লতার মত জড়িয়ে রয়েছ গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
এমন মধুর ভঙ্গিমা আমি কোনোদিন
ভুলবোনা যেন কিছুতেই
ওগো নিরুপমা।।