Monday, March 20, 2017

চোখের জলের হয় না কোন রঙ

D#
চোখের জলের হয় না কোন রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা।
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
গহীন আঁধার পথে আঁকা বাঁকা।।

স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে।
ফুলে ভরা সবুজ মনের আকাশ ধোঁয়ায় ঢাকা।।

ভাঙা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়ে গেল।

কুড়িয়ে তোমার আচলেতে বেঁধে দিতে চাই
নতুন কোন স্বর্গ দেব কোথায় খুঁজে পাই
তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে নিল পাখা।।

এক পলকের একটু দেখা

D#m
এক পলকের একটু দেখা
আরো একটু বেশী হলে ক্ষতি কী
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কী
আহা হা, ওহো হো, আহা হা।।

মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালই লাগে সাড়া দিতে।
স্বপ্ন হৃদয় ভরিয়ে নিয়ে
দিনগুলি সব যাক না চলে, ক্ষতি কী।।

হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়ালটুকু সরে গেলে হয় গো ভাল হয়।

এড়িয়ে যাওয়ার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে, শুধু ইশারাতে।
কিছু পাওয়ার চঞ্চলতায়
যদি আমার হৃদয় দোলে, ক্ষতি কী।।

আজ থেকে আর ভালোবাসার

(জেনো) আজ থেকে আর ভালোবাসার
নাম নেব না আমি । 
তারে দিয়েছিলাম যা কিছু তা
আমার চেয়ে দামী
নাম নেব না আমি।।

আপন ভেবে যারে আমি দিয়েছিলাম মন
পরের মত চেয়ে আছে সে আমার আপনজন
ধেয়ে গেলাম শেষে দেখি আমার কাছে আমি।।

তোমার যাওয়ার পথে আমার ফাগুন চলে যায়
নিভে যাওয়া আলোর বুকে সে আগুন রয়ে যায়;
কেমন করে তোমার কথা ভুলে যাব আমি।।

চেয়েছি যারে আমি গিয়েছে দুরে সরে

C
চেয়েছি যারে আমি গিয়েছে সরে সরে
বেদনার কোন আধারে।।

বেলোয়ারী বাতির আলো বারে বারে নিভে গেল
প্রানের জলসা ঘরে রঙিন ফলের সরে
যে আসে যায় সে ফিরে।।

ফুরাতে ফুরাতে রাত শেষ হয়ে যাবে
তবুও জানিনা আমি ভোর হবে কিনা হবে।

বলোনা সুখের কথা প্রানে আমার লাগে ব্যাথা
চোখে জল আসে নেমে ভালবাসার নামে
জাগি রাত একা বাসরে।।

কি আশায় বাঁধি খেলাঘর

C
কি আশায় বাঁধি খেলাঘর
বেদনার বালুচরে
নিয়তি আমার ভাগ্য লয়ে যে
নিশি দিন খেলা করে।।

হায় গো হৃদয় তবুও তোমার
আশা কেন যায় না
যতটুকু যায় কিছু তার পায় না
কিছু তার পায় না
কে জানে কেন যে আমার আকাশ
মেঘে মেঘে শুধু ভরে।।

প্রতিদিনই ওঠে নতুন সূর্য্য
প্রতিদিনই আসে ভোর
ওঠে না সূর্য্য আসে না সকাল
জীবন আঁধারে মোর।

পৃথিবী আমারে দিলো যে ফিরায়ে
সে যেন ডাকিয়া কয়
নাহি হেথা ঠাঁই, আমি তোর কেহ নয়
ক্লান্ত চরণ আকুল আঁধারে
পথ শুধু খুঁজে মরে।।

Thursday, March 16, 2017

বহুদূর থেকে এ কথা,

A#m

বহুদূর থেকে এ কথা,  দিতে এলাম উপহার।
তুমি যে আমার, ওগো তুমি যে আমার
আ হা আ হা হা।।

আমার দু'চোখে জ্বালো,  তুমি যে নতুন আলো।
যে দিকে তাকাই,  আমি দেখি তাই
তোমাকেই শুধু বারে বার।।

আমার মাটির ভূমি, স্বর্গ করেছ তুমি।।
ভরে গেল মন, ভরল জীবন
চাই না তো কিছু আর।।

আমি নেই আমি নেই

C
আমি নেই আমি নেই
ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়
যেই ভাবি আর কোন খানে আমি নেই
আমি নেই আমি নেই।।

কারও মন ভেঙ্গে গেছে
চোখের প্রদীপ নিভে গেছে
আজ তার পথ আঁধারের বুক চিরে শেষে
আঁধারেতে গিয়েছে হারিয়ে
আমি নেই আমি নেই।।

রঙে রঙে কতবার
ফিরে ফিরে আসবে বাহার
আসবে ভ্রমরী কত
ঘিরে ঘিরে মেঘ বরষায়
কেউ থামে না কোনদিন
কোনদিন কখনো এখানে
একটি নিমেষ কেউ হবে না উতল ভেবে
আমি নেই আমি নেই।

স্মৃতি হয়ে শুধু আছি
ছবি হয়ে রয়ে গেছি
স্বপনের মাঝে কারও আজ আর নেই আমি
দিন যেন গিয়েছে ফুরিয়ে
আমি নেই আমি নেই
ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়
যেই ভাবি আর কোন খানে আমি নেই
আমি নেই আমি নেই।।

চোখেতে শাওন গায় গুনগুন

F
চোখেতে শাওন গায় গুনগুন
বাদল আসে যায় রুনঝুন।
কেন যে আসে বলো না।।

নয়ন দুয়ার খুলেছে,  দেউলে প্রদীপ জ্বলেছে
মুখ তুলেছে দ্বীপ জ্বলেছে, নয়ন দুয়ার খুলেছে
চোখ তো মনের ছবি,  লিখছে কবিতা কবি
কি যে লেখে বলো না।।

হয়ত স্বপ্ন আসবে,  ভিজে দুচোখে বসবে
ধীরে আসবে এসে বসবে, হয়ত স্বপ্ন আসবে
কোন সে গভীর নিশি,  বাজায় দূরের বাঁশী
কেন যে ডাকে বলো না।।

উতল পরাণে লাগছে,  পিউকে পাপিয়া ডাকছে
যেন লাগছে পিয়া ডাকছে,উতল পরাণে লাগছে
মন যে নিজের ভুলে, বসলো বিষের ফুলে
কেন যে বসে বলো না।।